ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

আবু জাহান তালুকদার, তাহিরপুর:
  • আপডেট সময় : ১২:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৪২২ বার পড়া হয়েছে

Oplus_131072

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, হাওরবাসীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি তৈরি ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধানের শীষে ভোট দিন।
শনিবার বিকেলে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে নতুন বাজার এলাকায় আয়োজিত উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনিসুল হক।
আনিসুল হক বলেন, হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে আমরা বদ্ধপরিকর। কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক কৃষি উন্নয়ন, সুষ্ঠু শিক্ষা–স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গড়াই আমার মূল প্রতিশ্রুতি। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে হাওরাঞ্চলে স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা হবে। তাই পরিবর্তন ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে ধানের শীষে ভোট দিন।
তিনি আরও বলেন, হাওরবাসীর উন্নয়নই আমার রাজনীতির কেন্দ্রবিন্দু। অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও আপনাদের সঙ্গে নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নসহ পুরো সুনামগঞ্জ-১ আসনকে একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করা হবে।
অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জামাল তালুকদার। যৌথ সঞ্চালনায় ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমিজ উদ্দিন তালুকদার।
উঠান বৈঠকে নারী নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

আপডেট সময় : ১২:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫