ঢাকা ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ দফা বাস্তবায়নে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে: কামরুল

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
  • আপডেট সময় : ০৩:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৬৬২ বার পড়া হয়েছে

Oplus_131072

৩১ দফা বাস্তবায়নে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে: কামরুল

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক কামরুজ্জামান কামরুল বলেছেন, আল্লাহ চাইলে, আগামীতে তারেক রহমান বাংলাদেশের প্রধানন্ত্রীর নির্বাচিত হলে এ দেশকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। রাষ্ট্র কাঠামো রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ ও জনগণ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন,  ওয়ান ইলেভেন সময়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নানামুখী নির্যাতন সহ্য করেছেন। অগ্নিচক্ষু উপেক্ষা করে দেশের স্বার্থে, জনগণের কথা ভেবে দেশ ছেড়ে কোথাও যাননি, কোনো আপোষ করেননি। গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়া তাঁর এক ছেলেকে হারিয়েছেন। তাঁর আরেক ছেলে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবুও আমাদের নেত্রী আপোষ করেননি।
আগামী ত্রয়োদশ নির্বাচনকে লক্ষ্য করে কামরুল বলেন, জনগণই আমার শক্তি। তারা অতীতে আমার সঙ্গে ছিল, ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবে। এ জনশক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে সুনামগঞ্জ-১ আসনে নিশ্চিত করা হবে।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী।
এ সময় পথসভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

৩১ দফা বাস্তবায়নে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে: কামরুল

আপডেট সময় : ০৩:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫