শিরোনাম:
দ্রুত নবগঠিত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশের দাবিতে বাসমাশিস কেন্দ্রীয় সমন্বয় কমিটির বর্ধিত সভা অনুষ্টিত।
মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১২:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৪৬৬ বার পড়া হয়েছে
দ্রুত নবগঠিত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশের দাবিতে বাসমাশিস কেন্দ্রীয় সমন্বয় কমিটির বর্ধিত সভা অনুষ্টিত।
আজ ১৪ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সমিতির প্রধান সমন্বয়ক ও নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান সমন্বয়ক ও প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম।
শুরুতেই প্রধান সমন্বয়ক রেবেকা সুলতানা সমিতির অন্তর্বর্তীকালীন বর্তমান সমন্বয় কমিটির গত প্রায় দেড় বছরের সাফল্য ব্যর্থতা নিয়ে সূচনা বক্তব্য প্রদান করেন। প্রধান সমন্বয়ক তার বক্তব্যে সমন্বয় কমিটির তৎপরতার মাধ্যমে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কাজকে এগিয়ে নেওয়া ও এন্ট্রি পদ নবম গ্রেড ধরে পদসোপান প্রণয়ন ও নবগঠিত অধিদপ্তরের অর্গানোগ্রাম এর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এরপর সমগ্র বাংলাদেশ থেকে আগত সমন্বয়ক সদস্য শিক্ষকদের মত প্রকাশের সুযোগ দেওয়া হয়। সমন্বয়ক প্রতিনিধিগণ হৃদ্যতাপূর্ণ পরিবেশে প্রশ্ন-উত্তরের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা সমালোচনা করেন এবং সভার পূর্ব নির্ধারিত আলোচ্যসূচি নিয়ে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হতে সহযোগিতা করেন।
এসময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক শাহাব উদ্দিন মাহমুদ সালমী, আব্দুস সালাম ও মোঃ ওমর ফারুক।
সভায়
২০১৯ সালের পূর্বে ও পরে যোগদানকারী শিক্ষকদের সদস্য চাঁদা পরিশোধ করে সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, নির্বাচন আয়োজন করার লক্ষ্যে ইতোপূর্বে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের সাথে আরো দুজন নতুন কমিশনার অন্তর্ভুক্তির এবং নতুন কমিশনার অন্তর্ভুক্তির জন্য প্রধান সমন্বয়ক ও অন্যান্য সমন্বয়কদের দায়িত্ব দেয়া হয়। এছাড়া প্রতি জেলার প্রত্যেক ব্যাচ থেকে সদস্য নিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি সম্প্রসারণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত শিক্ষক নেতৃবৃন্দ দ্রুত সহকারী শিক্ষকের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে একটি চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের পাশাপাশি বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়ন, ২০১০ ও ২০১১ ব্যাচের শিক্ষকদের পদোন্নতি প্রদানে ফাইল ওয়ার্কের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি ঘোষণার আহবান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ও শিক্ষক নেতা মোঃ আসাদুজ্জামান নূর, মাশরুরুল হক তানভীর ,গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ঢাকার সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান, শওকত হোসেন, আবুল খায়ের, আব্দুস সামাদ, সৈয়দ মুহাম্মদ আব্দুল জলিল, হারুন অর রশীদ, কবি শাহ আলম, আতিকুর রহমান, মোজাহিদুল ইসলাম, আসাদুজ্জামান শিবলী, সহকারী শিক্ষক , রিজবি আহমেদ খান, মলয় কান্তি গাইন, চিন্ময় চ্যাটার্জী, সাইফুল ইসলাম, আব্দুল মোমিন রাহাত , আল মাসুম লিয়েন, সালাউদ্দিন, সালাউদ্দিন কাওছার প্রমুখ। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার মাকসুদা, ভাসানটেক সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রেবেকা মমতাজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ওয়ালিউল্লাহ মিয়া,শিক্ষক নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক , মোঃ মনির হোসেন, অপূর্ব সরকার, সোহেল রানা, সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ, বাদল চন্দ্র ঢালী, মুক্তার আলম , হুমায়ূন কবীর, ফয়জুর রহমান, রিপন কুমার , তপন কুমার বিশ্বাস , শাহাদাত হোসেন, আবু সাঈদ মোল্লা, আশরাফ মিয়া, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।











