ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত – সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রূপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের তার ভূমিকা থাকবে আন্তরিক – মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা— আর কত অপেক্ষা? “তবু তোমাকেই ভালোবেসেছি”

গোলাকান্দাইলে পানিবন্দি বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ, দুটি পাম্পের উদ্বোধন

মাহাবুব আলম প্রিয়
  • আপডেট সময় : ০৯:১৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ৭০২ বার পড়া হয়েছে

গোলাকান্দাইল ইউনিয়ন এলাকার হাজারো পানিবন্দি মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জলাবদ্ধতা নিরসনে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে সেচ সুবিধায় দুটি পাম্প যন্ত্র উদ্বোধন করেন তিনি।

মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে এ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় স্থানীয় হাজারো পানিবন্দিদের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন করেন। পরে বটতলা বেরীবাঁধ এলাকায় সেচ সুবিধার্থে অতিরিক্ত দুটি পাম্প উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেল কর্মকর্তা তাছবীর হোসেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, সচিব খোরশেদ আলমসহ স্থানীয় ইউপি সদস্য ও নেতাকর্মীরা।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বলেন, রূপগঞ্জে এমন জলাবদ্ধতা কখনো হয়নি। পাউবো খালগুলো বেদখল হওয়ায় এ সমস্যা তৈরী হয়েছে। তাই খালগুলো পরিচ্ছন্ন রাখার দাবী জানাচ্ছি। পরিবেশ নষ্ট করলে আমরা আইনি শাস্তি দিতে বাধ্য হবো।

এ সময় স্থানীয়রা রূপগঞ্জ অঞ্চলে পাউবো কর্মকর্তারা অফিস করেন না মর্মে অভিযোগ করলে ডিসি তার জবাবে বলেন, রূপগঞ্জে নিয়মিত অফিস না করলেও তারা মাঠে কাজ করছেন।

স্থানীয়দের অভিযোগ জেলা প্রশাসনের নজরদারীর অভাব ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারনে খালগুলো বেদখল হয়ে যায়। এসব নিয়ে স্থানীয়রা অভিযোগ করেও সুরাহা পায়নি। ফলে সামান্য বৃষ্টিতে গোলাকান্দাইল, তারাবো,মুড়াপাড়া, ভুলতাসহ বেশ কয়েকটি ইউনিয়ন ও পৌর অঞ্চলের লাখো বাসিন্দা পানিবন্দি হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোলাকান্দাইলে পানিবন্দি বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ, দুটি পাম্পের উদ্বোধন

আপডেট সময় : ০৯:১৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫