ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল সকাল ১০টা চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪)

ক্ষতিকর একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার আগামী ২ অক্টোবর থেকে সচিবালয়ে বন্ধ।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৯১৩ বার পড়া হয়েছে

ক্ষতিকর একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার আগামী ২ অক্টোবর থেকে সচিবালয়ে বন্ধ- মন্ত্রিপরিষদ সচিব।

ক্ষতিকর ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক (একবার ব্যবহার্য প্লাস্টিক)’ পণ্যসামগ্রীর ব্যবহার আগামী ২ অক্টোবর থেকে সচিবালয়ে বন্ধ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। তিনি বলেন, এ নিষেধাজ্ঞা কার্যকর করতে আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির জন্য সময় দেওয়া হবে এবং প্লাস্টিকের ব্যবহার কমাতে নির্দেশনা দেওয়া হবে।

৮ আগস্ট মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘সাসটেইনেবল প্লাস্টিক ইউজ ইন দ্য সেক্রেটারিয়েট: এ ফিউচার ফর সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব এ কথাগুলো বলেন।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ বলেন, প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা। একে মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে। শুধু নিজেদের স্বার্থেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পদক্ষেপ নিতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ সেমিনারে সভাপতির বক্তব্যে বলেন, সচিবালয়ে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ নিষিদ্ধ করতে পরিবেশ মন্ত্রণালয় দ্রুত একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেবে।

উল্লেখ্য যে, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে ১৭ ধরনের সামগ্রীকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিকের তৈজসপত্র, চকলেটের মোড়ক, প্লাস্টিকের দাওয়াত কার্ড ও ব্যানার, পাতলা প্লাস্টিক মোড়কযুক্ত পণ্য, প্লাস্টিক বোতল ও ক্যাপসহ বিভিন্ন সামগ্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

ক্ষতিকর একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার আগামী ২ অক্টোবর থেকে সচিবালয়ে বন্ধ।

আপডেট সময় : ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫