ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : শাহজাহান চৌধুরী:

এম. ইউছুফ
  • আপডেট সময় : ০৪:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৩১৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : শাহজাহান চৌধুরী:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার নির্বাচন। এ নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিকে বিজয়ী করার জন্য যেমন পুরুষদের মত নারীদেরও ভূমিকা রাখতে হবে।
সোমবার (৬ অক্টোবর) সকালে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে মহিলা দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বর্তমানে দেশে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। এই বিশাল সংখ্যাগরিষ্ঠ নারী সমাজ যদি দাড়িপাল্লার পক্ষে অঙ্গীকারবদ্ধ হয়, তবে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত।”
শাহজাহান চৌধুরী আরও বলেন, “নারী সমাজ শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ নয়, জাতি গঠনে, ইসলামী সমাজ বিনির্মাণে এবং ভোটের ময়দানে তাদের অবদান অপরিসীম। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয় সুনিশ্চিত করতে নারীদের অগ্রভাগে থাকতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
অনুষ্টানে সভাপতিত্ব করেন সাতকানিয়া জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস ফাতেমা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ,  সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দীন, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম ও বাইতুলমাল সম্পাদক রফিক উদ্দিন।
সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে নারী সমাজকে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে  এবং দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের সাবেক পরিচালক মিসেস জোবাইদা মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা বিভাগের সেক্রেটারি গুলশান হুসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিসেস কামরুন নাহার, জেলা কর্মপরিষদ সদস্যা মিসেস জুনাইতুন নেছা, মিসেস ফেরদৌসুন নাহার ফারজু এবং সাতকানিয়া পৌরসভা মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস সালেহা বেগম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : শাহজাহান চৌধুরী:

আপডেট সময় : ০৪:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫