ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মুন্নী সাহা ও স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৮১৯ বার পড়া হয়েছে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মুন্নী সাহা ও স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা রয়েছে।

তাদের ৩১ ব্যাংক হিসাবের মধ্য কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নী সাহার যৌথ মালিকানার হিসাব রয়েছে।

দুদকের পক্ষে উপপরিচালক ইয়াছির আরাফাত অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেনের বিরুদ্ধে ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধান অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অসংখ্য ব্যাংক হিসাব ও তাতে অনেক সন্দেহজনক লেনদেন পাওয়া গিয়েছে। প্রাপ্ত তথ্যমতে, হিসাবগুলোর স্থিতির পরিমাণ ১৮ দশমিক ১৬ কোটি টাকা। এসব অর্থ তারা উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা করছেন। যেসব অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গিয়েছে, তা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭এর ১৮ ধারার বিধানমতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক। sutro- জাগোনিউজ২৪.কম.

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মুন্নী সাহা ও স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ।

আপডেট সময় : ০১:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫