ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে প্রসাশনের অভিযানে ২০০ বস্তা সরকারি চাল জব্দ।

মোঃ আছমত আলী
  • আপডেট সময় : ০৪:০২:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে

নাসিরনগরে প্রসাশনের অভিযানে ২০০ বস্তা সরকারি চাল জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা খাদ্য বান্ধব ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
সোমবার ( ১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার গৌর মন্দির সংলগ্ন এলাকা থেকে মোতাহার মিয়ার  ও রহমত আলীর দোকানে  অভিযান  চালিয়ে খাদ্য বান্ধবের প্রায় ২০০ বস্তা জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
অভিযানে জব্দ করা চালের মধ্যে ১০০টি ৫০ কেজি ওজনের বস্তা, ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা এবং সেইসঙ্গে ১শত ৫০ খালি বস্তা, একটি ওজন যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। পলাতক রয়েছে দোকানের মালিক মোতাহার মিয়া। আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার আশুরাইল গ্ৰামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০) ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন , চালগুলো সরকারি। সেগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে জব্দ কৃত চাউল  রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নাসিরনগরে প্রসাশনের অভিযানে ২০০ বস্তা সরকারি চাল জব্দ।

আপডেট সময় : ০৪:০২:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫