ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত – সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রূপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের তার ভূমিকা থাকবে আন্তরিক – মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা— আর কত অপেক্ষা? “তবু তোমাকেই ভালোবেসেছি”

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৫৯৪ বার পড়া হয়েছে

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত।

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব বোর্ডের অধীনে শুধু বৃহস্পতিবার (১০ জুলাই) যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিই আপাতত স্থগিত থাকবে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বৃহস্পতিবার এইচএসসির পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথমপত্র তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতি এবং ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের সব কেন্দ্রে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন আলিমের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত ঘোষণা করেছে মাদরাসা বোর্ড।

মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলে কোনো এক জেলা প্রাকৃতিক দুর্যোগে কারণে পরীক্ষা স্থগিত করতে হলে সারাদেশে তা স্থগিত করার প্রয়োজন পড়ে।

কুমিল্লা অঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে বৃহস্পতিবারের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

বন্যা পরিস্থিতির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এদিন অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। বন্যার কারণে সারাদেশে এ পরীক্ষা স্থগিত থাকবে। বুধবার (৯ জুলাই) রাতে কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত।

আপডেট সময় : ০৬:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫