ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নাসিরনগর যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পেয়ে মানববন্ধন প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি পাঁচটি বিষয়কে জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন। নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যান সমিতির গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খেলাধুলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী আমিনুল হকের দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় এমপি হান্নানকে সংবর্ধনা রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতায় ক্যাম্পেইন

টাঙ্গাইলে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান।

আবু সামা
  • আপডেট সময় : ০৪:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৯২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল জনাব শরীফা হক স্যার এর নির্দেশনায় আজ ২১/০৬/২৫ খ্রি. দেলদুয়ার উপজেলার মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৷
এসময় দেলদুয়ার সদর ইউনিয়নের শানবাড়ি ও টুকনীখোলা বিলে স্থাপিত অবৈধ ২০টি চায়না দুয়ারী জাল অপসারণ করে ধ্বংস করা হয়েছে ৷ পরবর্তীতে স্থানীয় তথ্যের ভিত্তিতে টুকনীখোলা গ্রামে অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা ১১৩ পিস চায়না দুয়ারী জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে ৷
বিনষ্টকৃত মোট ১৩৩টি জালের দৈর্ঘ্য প্রায় ২৫০০ মিটার ৷ অবৈধ জাল মজুদ ও বিক্রয়ের অপরাধে একজন ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫ ধারায় ৫০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে ৷
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, দেলদুয়ার জনাব সাব্বির আহমেদ ৷ মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, দেলদুয়ার জনাব মো: তারিকুল ইসলাম৷ এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন দেলদুয়ার থানার সাব ইন্সপেক্টর জনাব মো: ইউসুফ আলী ৷
দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে ৷ দেশীয় মাছ রক্ষায় সর্বসাধারণের সচেতন হতে হবে এবং চায়না জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

টাঙ্গাইলে দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান।

আপডেট সময় : ০৪:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫