নাসিরনগরের ফান্দাউকে রাজনগর–রসুলপুরে এম এ হান্নান প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
- আপডেট সময় : ১০:৪৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
নাসিরনগরের ফান্দাউকে রাজনগর–রসুলপুরে এম এ হান্নান প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
স্বাধীনতার পর প্রথমবারের মতো বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, শিক্ষার আলো ছড়ানোর প্রত্যাশা
মোঃ আছমত আলী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন ফান্দাউক ইউনিয়নের রাজনগর ও রসুলপুর গ্রামের শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে রাজনগর–রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ণের ব্রাহ্মণ বাড়িয়া -১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. হান্নানের নামে বিদ্যালয়টি এম এ হান্নানের নামেই নাম করণ করে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি এম. এ. হান্নান এমপি বলেন, নাসিরনগরের যোগাযোগ বিচ্ছিন্ন ফান্দাউক ইউনিয়নের রাজনগর ও রসুলপুর গ্রামে স্বাধীনতার পর থেকে শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য কোনো বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। ফলে এসব গ্রামের কোমলমতি শিশুদের শিক্ষার সুযোগ সীমিত ছিল। শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টি চালু হলে এলাকার শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি হবে এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং একটি এলাকার সামাজিক ও মানবিক উন্নয়নের অন্যতম ভিত্তি। রাজনগর ও রসুলপুর গ্রামের শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব দূর হওয়ার পাশাপাশি এলাকার শিশুদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।













