নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকানের ইন্তেকাল
- আপডেট সময় : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকানের ইন্তেকাল
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অবসর প্রাপ্ত বাংলা শিক্ষক মোঃ জামিল ফোরকান ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নাশতা করার সময় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি বমি করেন। পরে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
জামিল ফোরকান নাসিরনগর সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন। শিক্ষার্থীদের কাছে তিনি ‘বাংলা স্যার’ নামে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে নাসিরনগরের শিক্ষাঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।















