মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
নাসিরনগর ( ব্রাহ্মণ বাড়িয়া) ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়
“আমার ভূমি, আমার দেশ ” সবার আগে বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌজ ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আয়োজনে নাসিরনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলার জেলার সকল প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিনের মিয়া’র সভাপতিত্বে এই কর্মশালায় বক্তব্য সহকারী কমিশনার ভূমি মো. সারোয়ার রাখেন উপ- পরিচালক বি এ ডি সি ড. মোহাম্প্রমদ দেলোয়ার তালুকদার, কৃষি বিশেষজ্ঞ ভূমি জোনিং প্রকল্প ড. মোহাম্মদ মাহবুব ইসলাম, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, বি এন পির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, প্রেসক্লাব সভাপতি মোঃ আছমত আলী, চেয়ারম্যান সৈয়দ শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, ভূমি সঠিক জোনিং হলে সমৃদ্ধ ভাবে এগিয়ে যাবে বাংলাদেশ, ভূমি শ্রেনী পরিবর্তন একটি নৈমিত্তিক ঘটনা তাই সঠিক জরিপের মাধ্যমে জোনিং পরিবর্তনের প্রতিবেদন তৈরির করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করেছেন।













