ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ আছমত আলী,
  • আপডেট সময় : ০৬:৪৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) সংবাদদাতাঃ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচিতে মেধা, বিজ্ঞান, উদ্ভাবন ও উদ্যোগের দেশ, সবার আগে বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বাড়িয়া –১ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
প্রধান অতিথি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে । শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, চাতলপাড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিনসহ অন্যান্যরা।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের স্টার্টআপ আইডিয়া, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এতে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলগতভাবে এ প্রদর্শনীতে অংশ নেয়।প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬