নাসিরনগরে এম এ হান্নান সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৪৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
নাসিরনগরে এম এ হান্নান সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
,নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
নাসিরনগর উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এম এ হান্নান সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল মুক্তি সড়ক হতে সাইয়াউক পর্যন্ত এম,এ,হান্নান সড়ক পরিদর্শন ও গাছ লাগানো উদ্বোধন করেন ব্রাহ্মণ বাড়িয়া – ১ সংসদ সদস্য জনাব এম এ হান্নান।
সংসদ সদস্য জনাব এম এ হান্নান নির্বাচনের পূর্বেই যোগাযোগ বিছিন্ন সাইয়াউক গ্রামবাসীর জন্য নতুন সড়ক করার প্রতিশ্রুতির বাস্তবায়ন করে এই সড়ক পরিদর্শন এবং গাছ লাগানো উদ্বোধন করে বলেন, সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও খোলা স্থানে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। সম্প্রতি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগের ধারাবাহিকতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, বি এন পির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, ইউপি চেয়ারম্যান মোঃ শফিক মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে উপস্থিত সবাই পরিবেশ সংরক্ষণে আরও বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।














