ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
কক্সবাজার এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীপালন ষাটোর্ধ জীবন বড্ড বেমানান নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। রামিসা হত্যা মামলার দ্রুত বিচার ও প্রয়োজনীয় আইনি সংস্কার প্রসঙ্গে নাসিরনগর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নাসিরনগর ডিগ্রি কলেজে বৃত্তি প্রদান ও সংবর্ধনা, আমি রুপগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো,আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না. -দিপু ভুইয়া..সংসদ সদস্য,নাঃগঞ্জ-১ বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারিতে আজ সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগ সুপারিশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪২৭ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগ সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সুপারিশ প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আমিনুল ইসলাম।

সুপারিশ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জানুয়ারি প্রকাশিত সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির (বিশেষ) আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশপর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয়।

নিয়োগ সুপারিশ পাওয়া প্রার্থীদের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ নামক সেবা বক্সে এবং লিংকে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীরা স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে Login করে ফলাফল দেখতে পারবেন।

একইভাবে প্রতিষ্ঠান প্রধানরা তাদের স্ব স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পাবেন।

কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসিএর ওয়েবসাইটের সপ্তম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)- ২০২৬ সেবা বক্স থেকে ফলাফল দেখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগ সুপারিশ

আপডেট সময় : ০৭:২২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬