ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত – সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রূপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের তার ভূমিকা থাকবে আন্তরিক – মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা— আর কত অপেক্ষা? “তবু তোমাকেই ভালোবেসেছি”

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাহিরপুরে খতমে কুরআন ও গণদোয়া

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
  • আপডেট সময় : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৪৫৮ বার পড়া হয়েছে

Oplus_131072

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাহিরপুরে খতমে কুরআন ও গণদোয়া.

সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও গণদোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল বলেন, সৃষ্টিকর্তা ডাক্তারদের ডাক্তার, মহান সেই আল্লাহর কাছে আমরা দোয়া করব, তিনি যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি আরও বলেন, এক এগারো সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর দুই সন্তানসহ দেশ ত্যাগ করার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি। বরং বলেছিলেন, দেশের ১৮ কোটি মানুষ আমার কাছে সন্তানতুল্য। তাঁদের ছেড়ে আমি কোথাও যাব না।
মাহফিলে কুরআন খতম শেষে গণদোয়া পরিচালনা করেন পৈলনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাঈনউদ্দিন। এসময় উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণদোয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের কল্যাণ এবং রাজনৈতিক শান্তি–স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

খালেদা জিয়ার সুস্থতা কামনায় তাহিরপুরে খতমে কুরআন ও গণদোয়া

আপডেট সময় : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫