শিরোনাম:
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে গণ মিছিল
আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
- আপডেট সময় : ০৬:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে গণ মিছিল
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে তাহিরপুরে গণ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুলের অনুসারী তৃনমুল বিএনপি ও সাধারণ জনগন।
সোমবার বিকাল ৫ টায় তাহিরপুরে বাজারে এ গণ মিছিল অনুষ্ঠিত হয়। কামরুজ্জামন কামরুল সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ,তাহিরপুর উপজেলা পরিষেদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ-১ আসেনের (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা- মধ্যনগর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
গণ মিছিলে দাবী একটাই “এই সেই মানি না,কামরুল ছাড়া বুঝিনা”। গণ মিছিলটি তাহিরপুর বাজার থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, তাহিরপুর সদর ইউনিয়ন আহ্বায়ক সাইদুল কিবরিয়া, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম, যুবদল নেতা সামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসেন রাসেল প্রমুখ।
বিএনপি মনোনয়ন বঞ্চিত নেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামন কামরুলের সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বলেন, আমি ঢাকাতে আছি, শুনেছি আজ দুপরে ধর্মপাশা উপজেলার বড়ই বাজারে ও বিকেলে তাহিরপুর উপজলার সদরে, শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট বাজারে ও বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে তৃনমুল বিএনপি ও সাধারণ জনগন গণ মিছিল করেছে। আমার বিশ্বাস বিএনপির হাই-কমান্ড চুড়ান্ত মনোনয়ন দেয়ার আগে তৃনমূল বিএনপি ও সাধারণ জনগনের মতামতকে প্রাধান্য দিয়ে চুড়ান্ত মনোনয়ন দিবেন। আমি এখনো আশাবাদী।













