ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি

তাহিরপুরে আনিসুল হকের সমর্থনে উঠান বৈঠক

abu jahan talukdar
  • আপডেট সময় : ১২:২০:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৪৮১ বার পড়া হয়েছে

তাহিরপুরে আনিসুল হকের সমর্থনে উঠান বৈঠক

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের সমর্থনে তাহিরপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুদ আলী। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে ধানের শীষের পক্ষে আয়োজিত উঠান বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী, তরুণ ভোটার, নারী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। জনসভায় বক্তারা ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে আগামী জাতীয় নির্বাচনে আনিসুল হককে বিজয়ী করার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত বিএনপির নেতাকর্মীবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হাওরাঞ্চলের উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও অবহেলিত সুনামগঞ্জ-১ আসনকে পরিবর্তনের পথে এগিয়ে নিতে ধানের শীষ ছাড়া বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ভোট বিপ্লব ঘটাতে হবে।
Img 20251114 wa0019
বক্তারা আরও বলেন, আনিসুল হক দীর্ঘদিন ধরে হাওরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের সড়ক যোগাযোগ উন্নয়ন, কৃষিতে আধুনিকীকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
এসময় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহীদ আলী, সাধারন সম্পাদক হাজী আব্দুস সামাদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লালু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক উকিল মিয়া, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাছির মিয়া।
এসময় বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররাও ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

তাহিরপুরে আনিসুল হকের সমর্থনে উঠান বৈঠক

আপডেট সময় : ১২:২০:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫