ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আইপিএল ফাইনাল

১৮ বারের চেষ্টায় কোহলি অবশেষে আইপিএল শিরোপা জিতলেন।

মো. রেহান উদ্দিন
  • আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৮৭০ বার পড়া হয়েছে

চতুর্থ আইপিএল ফাইনালে এসে কোহলি অবশেষে আইপিএল শিরোপা জিতলেন ১৮ বারের চেষ্টায়।  তবে প্রথম আইপিএল ফাইনাল জয়টা তুলনামূলক সহজেই এসেছে। কোহলির বেঙ্গালুরু আগে ব্যাটিং করে ৯ উইকেটে তুলেছিল ১৯০ রান। জবাবে    পাঞ্জাব করতে পেরেছে ৭ উইকেটে ১৮৪ রান।

১৯০ রান আইপিএলে অনেক বড় কোনো সংগ্রহ নয়। এবারের আইপিএলে আহমেদাবাদে প্রথম ইনিংসে এটিই সর্বনিম্ন সংগ্রহ। তবে স্পিনার ক্রুনাল পান্ডিয়ার ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট আর ফাইনালের চাপেই যেন হেরে গেছে পাঞ্জাব। ওপেনার প্রভসিমরান সিং, প্রিয়াংশ আর্য থেকে শুরু করে নেহাল ওয়াধেরা—সবাই যেন খোলসবন্দী ছিলেন। প্রিয়াংশ করেন ১৯ বলে ২৪, প্রভসিমরান ২২ বলে ২৬। তবে পাঞ্জাবের সবচেয়ে বড় ক্ষতিটা করেছেন ওয়াধেরা। ১৮ বলে তাঁর ১৫ রানের মন্থর ইনিংসেই পাঞ্জাব অনেকটা পিছিয়ে পড়ে।

বেঙ্গালুরু ১৯০ রান তুলেছে আসলে বাকি ব্যাটসম্যানদের সমন্বিত প্রচেষ্টায়।  রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, মায়াঙ্ক আগারওয়াল ও জিতেশ শর্মা—সবাই ২০ রানের বেশি করেছেন। কোহলির ব্যাট থেকে অবশ্য ইনিংস সর্বোচ্চ ৪৩ রান এসেছে।এঁদের মধ্যে জিতেশ শর্মার ২৪ রানের ইনিংসটি ছিল সবচেয়ে বেশি ইমপ্যাক্ট ফুল। তাঁর ১০ বলে ২৪ রানের ইনিংসের ২০০ রানের বেশি সংগ্রহ তোলার সম্ভাবনা জাগে বেঙ্গালুরুর। তবে শেষ ওভার বাঁহাতি পেসার অর্শদীপ সিং মাত্র ৩ রান দিলে সেটি আর হয়নি। তিনটি করে উইকেট নিয়েছেন অর্শদীপ ও কাইল জেমিসন। অর্শদীপ খরচ করেছেন ৪০ রান, জেমিসন ৪৮ রান।

বিরাট কোহলির স্বপ্ন পূরণ হলো। কোহলি আইপিএল জিতলেন। যতটা সহজে বলে ফেলা গেল, স্বপ্ন এত সহজে পূরণ হয়নি। জশ হ্যাজলউড ফাইনালের শেষ বলা করতেই কোহলির  দুচোখ ছলছল করতে লাগল। দেখে বোঝা যাচ্ছিল, এই অর্জন তাঁর কাছে কতটা বিশেষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

আইপিএল ফাইনাল

১৮ বারের চেষ্টায় কোহলি অবশেষে আইপিএল শিরোপা জিতলেন।

আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫