ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

রাতের আধারে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম; আটক দুই।

অহিদুল ইসলাম
  • আপডেট সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৬৯১ বার পড়া হয়েছে

রাতের আধারে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম; আটক দুই।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আজাহার আলীকে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় গ্রামবাসীরা বেলাল হোসেন ও আজাহার হোসেন নামের দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব রাত সাড়ে ১১ টার দিকে।

জানা যায়, নৈশপ্রহরী আজাহার আলী স্কুল মাঠে অবস্থিত শহীদ মিনারে বসে ছিলেন। সেখান থেকে উঠে রাত ১২টার দিকে স্কুল ভবনের গেটের কাছে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা বেলাল ও আনোয়ারসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজাহার আলীর কাছে থেকে তার উপর হামলাকারীদের নাম শুনে গ্রামবাসীরা সারারাত অভিযুক্তদের বাড়ি ঘিরে রেখে ভোরে বেলাল হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করে স্কুল মাঠে রাখে। পরবর্তীতে তাদের পুলিশের হাতে তুলে দেন।

আহত নৈশপ্রহরী আজাহার আলী জানান, হামলাকারীদের মধ্যে দুইজনকে চিনেছি, তারা হলেন, স্কুলপাড়ার বেলাল হোসেন ও আনোয়ার হোসেন। কয়েক বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। হয়তো সেই ঘটনার জেরেই এ হামলা। আমি গরিব মানুষ, পরিবারে আমিই একমাত্র রোজগার করি। আমার কিছু হলে আমার পরিবার একেবারে পথে বসে যাবে। আমি আমার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান বলেন, আহতের স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। এ মামলার অন্য আসামীদেরও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

রাতের আধারে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম; আটক দুই।

আপডেট সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫