ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল সকাল ১০টা চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪)

ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের অধিনায়ক সাকিব আল হাসান ।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০২:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৮৪৩ বার পড়া হয়েছে

ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের অধিনায়ক সাকিব আল হাসান ।

৩৮ বছরের সাকিব আল হাসান বিদেশি লিগগুলোতে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন। এবার তিনি অধিনায়ক হয়েছেন ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টেন লিগের এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই মাঠে নামবেন সাকিব। তার দল মিয়ামি খেলবে বোকা রেটন ট্রেইলব্লেজার্সের বিপক্ষে। এই দলে আছে অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।

সাকিব এখন বেশ ব্যস্ত। গতকালও খেলেছেন গ্লোবাল সুপার লিগে। ওই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ব্যাটে-বলে ঝলক (ফিফটি ও ৪ উইকেট) দেখালেও তার পরের তিন ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেননি সাকিব। তার দল দুবাই ক্যাপিটালস টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে।

এবার সাকিব খেলবেন টি-টেন টুর্নামেন্টে। ম্যাক্স সিক্সটি নামক টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াচ্ছে আজ। সাত দলের এই টুর্নামেন্ট সপ্তাহব্যাপী চলবে। ফাইনাল ২৪ জুলাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে মিয়ামি ব্লেজের অধিনায়ক সাকিব আল হাসান ।

আপডেট সময় : ০২:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫