ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত – সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রূপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের তার ভূমিকা থাকবে আন্তরিক – মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা— আর কত অপেক্ষা? “তবু তোমাকেই ভালোবেসেছি”

মাদ্রাসা শিক্ষকদের জুন মাসের এমপিও আবেদনের নতুন সময়সূচি

মোহাম্মদ গোলাম সাদেক
  • আপডেট সময় : ০৭:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৪৪০ বার পড়া হয়েছে

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের এমপিও আবেদন জমা দেওয়ার সময়সীমা পরিবর্তন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মাহবুবুল হকের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী প্রতি মাসের ৪ তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের মেমিস সফটওয়্যারের মাধ্যমে এমপিওর অনলাইনে আবেদন সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হয়। এরপর ৮ তারিখের মধ্যে তা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে পাঠানো করার কথা।

তবে, এবার ঈদুল আজহার কারণে জুন মাসের আবেদনগুলো প্রতিষ্ঠান প্রধানদের ১ থেকে ৪ জুন এর মধ্যে মেমিস সফটওয়্যারের মাধ্যমে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। আর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ১ থেকে ১০ জুন এর মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস সেলে সেগুলো পাঠাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) হলো সরকার স্বীকৃত বেসরকারি শিক্ষকদের জন্য একটি বেতন-ভাতা দেওয়ার প্রচলিত ব্যবস্থা। এই পদ্ধতির আওতায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে মাসিক বেতন পান। আর মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন একটি নির্ধারিত সফটওয়্যারের (মেমিস) মাধ্যমে করা হয়, যা শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। প্রতি মাসেই নির্ধারিত সময় অনুযায়ী আবেদন করতে হয়। যদি নির্ধারিত মাসের এমপিও আবেদন যথাসময়ে না করা হয় তবে সেই মাসে শিক্ষক-কর্মচারীরা বেতন বঞ্চিত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

মাদ্রাসা শিক্ষকদের জুন মাসের এমপিও আবেদনের নতুন সময়সূচি

আপডেট সময় : ০৭:২২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫