ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৬ দিনে জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ আছমত আলী,
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

নিখোঁজের ৬ দিনে জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের ফসলি জমিতে এক  মরদেহ দেখতে  পেয়ে এল়াকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পরে সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধারের পর নিখোঁজ মিন্নত আলীর পরিবারের লোকজন নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত লাশটি মিন্নত আলীর লাশ। নিহত মিন্নত আলী উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের মৃত মুকসুদ আলীর ছেলে।
মিন্নত আলীর ভাতিজা বলেন, আমার চাচা গত রবিবার থেকে নিখোঁজ। আমরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে উপজেলায় মাইকিং করিয়েছে কিন্তু তারপরও খোঁজ পায়নি। পরে মঙ্গলবার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেছিলাম।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তানভীর আহমদ জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কঙ্কালের সাথে ভিকটিমের পরিহিত লুঙ্গি পাওয়া গেছে, জামা পাওয়া গেছে, আবার নিজের জমি থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছে। তার পরও আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা ডিএনএ স্যাম্পলের প্রোফাইলও করে রাখবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নিখোঁজের ৬ দিনে জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫