ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
নাসিরনগর যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা, ৮ মাসেও বিচার না পেয়ে মানববন্ধন প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি পাঁচটি বিষয়কে জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন। নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যান সমিতির গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খেলাধুলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী আমিনুল হকের দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় এমপি হান্নানকে সংবর্ধনা রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতায় ক্যাম্পেইন

নওগাঁর সীমান্ত দিয়ে কাঠ পাচারের সময় ৫ চোরাকারবারি আটক।

অহিদুল ইসলাম
  • আপডেট সময় : ০২:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৮৭২ বার পড়া হয়েছে

নওগাঁর সীমান্ত দিয়ে কাঠ পাচারের সময় ৫ চোরাকারবারি আটক।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বস্তাবর সীমান্ত দিয়ে দামি কাঠ পাচারের সময় ৫ চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। শনিবার ভোর রাতে জেলার পত্নীতলা উপজেলর বস্তাবর সীমান্তে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার ধামইরহাট উপজেলার শ্রী অমল চন্দ্র বর্মণ (৩৫), শ্রী লিটন বর্মণ (২৮), শ্রী নরেশ বর্মণ (৩২), মোঃ রফিকুল ইসলাম (৫৫), মোঃ হামিদুল ইসলাম (২৫)।
পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন জানান, ভোরে বস্তাবর সীমান্তে দামি কাঠ পাচারের সময় বিজিবির একটি টহল দল শিমুলতলী ব্রিজের নিকট অভিযান পরিচালনা করে।  এসময় ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও ১ টি সোনালিকা ট্রাকসহ ৫ জন চোরাকারবারীকে আটক করে।

তিনি আরও বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার  এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামীদেরকে ধামইরহাট থানায় মামলাদায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং উদ্ধারকৃত কাঠ ধামইরহাট বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নওগাঁর সীমান্ত দিয়ে কাঠ পাচারের সময় ৫ চোরাকারবারি আটক।

আপডেট সময় : ০২:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫