ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ১৮৭ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে নাসিরনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংবিধানে বহুল আলোচিত গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো। আবুল কাসেম ফজলুল হক: বিরল মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক সততার প্রতীক নাসিরনগরে এম এ হান্নান সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে শুরু করে- সাংবাদিক সম্মেলনে বলেন ইউএনও রূপগঞ্জ

তাহিরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আবু জাহান তালুকদার, তাহিরপুর:
  • আপডেট সময় : ০৯:০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৬৯৮ বার পড়া হয়েছে

Oplus_131072

তাহিরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

“জীবনব্যাপী ডায়বেটিস” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওসাদ আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি সুনামগঞ্জের এলাকা ব্যবস্থাপক শাহ আলম, ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার এস. এম. তরিকুল ইসলামসহ ব্র্যাকের অন্যান্য প্রতিনিধি ও এলাকার সচেতন ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় তাহিরপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাটি জামালগড় গ্রামে একটি ডায়াবেটিস ও অসংক্রামক রোগ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওসাদ আহমদ ক্যাম্পটি পরিদর্শন করেন এবং রোগ নির্ণয় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওসাদ আহমদ বলেন, প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগ নির্ণয়ের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে ব্র্যাকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন সচেতনতামূলক ক্যাম্প মানুষকে স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। ##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

তাহিরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আপডেট সময় : ০৯:০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫