ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

গোবিন্দগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল হক
  • আপডেট সময় : ০২:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৯৭২ বার পড়া হয়েছে

গোবিন্দগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে ইভানজেলিকাল লুথেরান চার্চ ইন আমেরিকা (ইএলসিএ) এর আর্থিক অনুদানে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে আরডিআরএস বাংলাদেশ।
1000058237
সভায় মুখ্য আলোচক ছিলেন কমিটির সদস্য সচিব ও উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গোবিন্দগঞ্জে পুষ্টি উন্নয়ন কার্যক্রমে অসামান্য অবদান রাখার জন্য ইএলসিএ ও আরডিআরএসের প্রতি প্রশংসা করেন। পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সচেতন করতে পুষ্টি বিষয়ক উদ্বুদ্ধমূলক আলোচনা করার জন্যও গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

গোবিন্দগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫