ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড

আবু জাহান তালুকদার
  • আপডেট সময় : ০৩:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

Oplus_131072

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের সময় ৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন। শনিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও গ্রামের আলী হোসেন (২২), আবুল বাসার (৩০), নবীর হোসেন (২০), সাজ্জাদ মিয়া (২৩) ও একই উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের শাকিল আহমেদ (২৮) ও হৃদয় শাহ (২৪)।
আটক ব্যক্তিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ী প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০০ ঘনফুট বালুসহ দুটি স্টিলের নৌকা জব্দ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও স্থানীয় এলাকার নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড

আপডেট সময় : ০৩:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫