ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাল টাকার ব্যবসা করতে অনীহা, হাত-পা বেঁধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে মারধর

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
  • আপডেট সময় : ০৬:০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৭৩৭ বার পড়া হয়েছে

Oplus_131072

জাল টাকার ব্যবসা করতে অনীহা, হাত-পা বেঁধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে মারধর

মাদক ও জাল টাকার ব্যবসা করতে অনীহা জানালে বাড়িতে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক একই গ্রামের সঞ্জয় সাংমার ছেলে বৈশাখ সাংমা (২২)। চিকিৎসার জন্য বর্তমানে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত যুবকের মামা রাতুল দিও বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে শহীদ মিয়া (৩৮) ও আরজু মিয়া(৪০), শহীদ মিয়ার স্ত্রী নাছিমা বেগম(৩২), আরজু মিয়ার স্ত্রী সাফিয়া বেগম(৩৫) ও একই গ্রামের বাসিন্দা কাদির মিয়ার স্ত্রী ফালানি বেগম(৪৫)।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

জাল টাকার ব্যবসা করতে অনীহা, হাত-পা বেঁধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে মারধর

আপডেট সময় : ০৬:০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫