ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি পাঁচটি বিষয়কে জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন। নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যান সমিতির গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খেলাধুলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী আমিনুল হকের দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় এমপি হান্নানকে সংবর্ধনা রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতায় ক্যাম্পেইন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।

আমরা জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শের রাজনীতি করি- কাজী মনিরুজ্জামান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৭৩৬ বার পড়া হয়েছে

‘আমরা জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শের রাজনীতি করি।  আপনারা টাউট বাটপার ও চাঁদাবাজদের কোন সুযোগ দিবেন না। আর টাউট বাটপার ও চাঁদাবাজদের দলে ঠাঁই হবে না’’ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির ।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রূপগঞ্জ উপজেলা  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে ২৪ জুন মঙ্গলবার  দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় আনন্দ পল্লী পার্কে বৃক্ষ রোপন কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা,  সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়ার সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুবের সভাপতিত্বে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি সেলিনা জামান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহম্মেদ টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, নূর মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আলী আহমেদ, তারাবো পৌর যুবদলের সদস্য সচীব কাজী আহাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমরা জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শের রাজনীতি করি- কাজী মনিরুজ্জামান

আপডেট সময় : ০৫:৩৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫