ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত – সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রূপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের তার ভূমিকা থাকবে আন্তরিক – মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা— আর কত অপেক্ষা? “তবু তোমাকেই ভালোবেসেছি”

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ক্রেস্ট ও সনদ প্রদান, ‘সুন্দরগঞ্জ ডিরেক্টরি’ প্রকাশনার মোড়ক উন্মোচন

শহীদুল হক, গাইবান্ধা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৭৩২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ক্রেস্ট ও সনদ প্রদান, ‘সুন্দরগঞ্জ ডিরেক্টরি’ প্রকাশনার মোড়ক উন্মোচন
শতভাগ সাক্ষরতা অর্জন ও দক্ষ মানবসম্পদ গঠনে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে গাইবান্ধায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়। এ সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন গুণীজনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। একই সঙ্গে ‘সুন্দরগঞ্জ ডিরেক্টরি’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের করেসপন্ডেন্ট ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাছিমা আখতার বানু এবং আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আকন্দ।
1757349052712
এছাড়া বক্তব্য রাখেন, রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ খবির উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উপজেলা আহবায়ক মো. তাজুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, মোছা. সালাম বেগম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহবায়ক মো. লুৎফর রহমান বকশি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার সাবেক যুগ্ম আহবায়ক মো. নুর আলম মিয়া নুর, পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মোছা. শারমিন আক্তার এবং শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
সভায় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে সর্বস্তরের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। শিক্ষার মাধ্যমে কেবল দারিদ্র্য দূরীকরণই নয়, দক্ষ মানবসম্পদ তৈরি করে দেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করা সম্ভব। তাই এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে ১৫ গুণীজনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে ‘সুন্দরগঞ্জ ডিরেক্টরি’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে ক্রেস্ট ও সনদ প্রদান, ‘সুন্দরগঞ্জ ডিরেক্টরি’ প্রকাশনার মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০৪:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫