ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে প্রতারক হাবিব গ্ৰেপ্তার

আবূ সামা
  • আপডেট সময় : ০৩:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৭৯৬ বার পড়া হয়েছে

অবশেষে প্রতারক হাবিব গ্ৰেপ্তার

টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্ৰামের  বহুল আলোচিত প্রতারক মো. হাফিজউদ্দিন সরকার (হাবিব) অবশেষে গ্রেফতার হয়েছেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এ ব্যক্তি বিভিন্ন সময় বিদেশে পাঠানোর নামে ও জমি কেনাবেচার মাধ্যমে বহু পরিবারকে সর্বস্বান্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫-৩০ বছর আগে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে হাফিজউদ্দিন পালিয়ে যান। পরে বিপুল টাকার পাহাড় নিয়ে এলাকায় ফিরে এসে ২০১৭ সালে ছিলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হলেও পরাজিত হন। নির্বাচনের পর পুনরায় প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে আবার আত্মগোপনে চলে যান।
তার নামে একাধিক মামলা চলমান রয়েছে। সম্প্রতি গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করে থানায় পাঠানো হয়। পরে তাকে কোর্টের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়, এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে এবং প্রতারিত পরিবারগুলো তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

অবশেষে প্রতারক হাবিব গ্ৰেপ্তার

আপডেট সময় : ০৩:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫