ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ।

মোহাম্মদ গোলাম সাদেক
  • আপডেট সময় : ০৬:০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৭৯৫ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত বিজলী আক্তার আমেনা (৩০) কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার জানান, ৯ মাসে আগে আমেনার সঙ্গে ইমরানের বিয়ে হয়। এটি আমেনার দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। তিনি জানান, শনিবার রাতে ইমরানের মোবাইল নিয়ে ভাগনের সঙ্গে কথা বলে আমেনা। এ সময় ইন্টারনেটের এমবি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আমেনাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ইমরান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আসামির ফাঁসি দাবি করেন।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গৃহবধূ আমেনাকে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ।

আপডেট সময় : ০৬:০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫