ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আমি রুপগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো,আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না. -দিপু ভুইয়া..সংসদ সদস্য,নাঃগঞ্জ-১ বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারিতে আজ সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উদ্বোধন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেন – মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ব্রাহ্মণ বাড়িয়ায় কৃষি  প্রণোদনা পেল ২৪৫০ জন কৃষক গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে একই বৈদ্যুতিক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা 

টাঙ্গাইলে আবাসিক হোটেলে অভিযান, ২ নারীসহ ম্যানেজার গ্রেপ্তার.

abu sama
  • আপডেট সময় : ১০:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৫৭৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে আবাসিক হোটেলে অভিযান, ২ নারীসহ ম্যানেজার গ্রেপ্তার.

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্প এলাকায় মিতালী গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার গোড়াই হাঁটুভাঙ্গা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন,- হোটেল ম্যানেজার নোয়াখালী জেলার সুনাইমুড়ী থানার সুনাইমুড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. শাহজাহান (৪৫), দুই নারী হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার হুমগাও গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে লামিয়া (৩০) ও বরিশাল জেলার কোতোয়ালি থানার মিন্টু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৩০) ।
জানা গেছে, গোড়াই শিল্পাঞ্চল এলাকার মিতালী গেস্ট হাউজে আবাসিক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নারী ব্যবসা চলে আসার অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর শুক্রবার রাতে মির্জাপুর উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই নারী, গেস্ট হাউজের ম্যানেজারসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই বাছাই শেষে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়। অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তার দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানব পাচার আইনে মামলা হয়েছে। আজ টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

টাঙ্গাইলে আবাসিক হোটেলে অভিযান, ২ নারীসহ ম্যানেজার গ্রেপ্তার.

আপডেট সময় : ১০:০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫