ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪) প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে- মাওলানা রফিকুল ইসলাম খাঁন

মোঃ নওয়াব ভূঁইয়া, রূপগঞ্জ প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৯৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন,

জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে নারীদের সর্বাধিক নিরাপত্তা ও মর্যাদা দেওয়া হবে। নারীরা বিসিএস পরীক্ষা দেবে, সেনা অফিসার, পুলিশ অফিসার, ব্যাংকের ম্যানেজার হবে। নারীদের জন্য আলাদা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতি মুক্ত মানবিক রাষ্ট্র গড়ার জন্য সংগ্রাম করছে। গতকাল ২০জুন শুক্রবার মুড়াপাড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসাইন মোল্লা। সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মোহাম্মদ মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী হাফিজুর রহমান, সহ-সেক্রেটারী আবু সাইদ মুন্না, সোনারগাঁও আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ইকবাল হোসেন ভুঁইয়া, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ইসরাফিল হোসাইন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রূপগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা ইমদাদুল্লাহ হাসেমী প্রমুখ।
মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, গত চারদলীয় জোট সরকারের আমলে জামায়াত থেকে দুইজন মন্ত্রী ছিলেন। তাদের মন্ত্রণালয়ে গত ১৮ বছরের মধ্যে ১ টাকার দুর্নীতির প্রমাণও মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পায়নি কেউ। জামায়াতে ইসলামী কখনো দুর্নীতি করেনি এবং ক্ষমতায় গেলে করবেও না। এখানে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে- মাওলানা রফিকুল ইসলাম খাঁন

আপডেট সময় : ০২:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫