ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আমি রুপগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো,আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না. -দিপু ভুইয়া..সংসদ সদস্য,নাঃগঞ্জ-১ বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারিতে আজ সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উদ্বোধন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেন – মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ব্রাহ্মণ বাড়িয়ায় কৃষি  প্রণোদনা পেল ২৪৫০ জন কৃষক গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে একই বৈদ্যুতিক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা 

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং আহ্বায়ক কমিটি গঠন।

এনামুল ইসলাম মাসুদ
  • আপডেট সময় : ০৪:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২২৪৯ বার পড়া হয়েছে

আজ ১৭ ই জুন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর প্রতিষ্ঠা বার্ষিকী। মডেল স্কুল খিলগাঁও, ঢাকা এর অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণভাবে এই দিনটি উদযাপন করা হয় এবং চলমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মোঃ মুদাচ্ছির আলমকে আহ্বায়ক এবং মোঃ আবু রায়হানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

২০১৭ সালের মে মাসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও হতে অতিরিক্ত ৪% কর্তনের এক সিদ্ধান্তের পর হতে অনলাইনে ক্ষোভে ফেটে পড়েন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমন এক পরিস্থিতিতে ২০১৭ সালের ১৭ জুন কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ, খিলক্ষেত, ঢাকায় ২৬ জন শিক্ষক এক আলোচনা সভায় বসেন। সিদ্ধান্ত নেন শিক্ষকদের কল্যাণের জন্য নতুন একটি সংগঠন গড়ে তোলার। বীর মুক্তিযোদ্ধা জনাব দেলোয়ার হোসেন স্যারের নেতৃত্বে ২৮ জুলাই,২০১৭ তারিখ হতে পথ চলা শুরু করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)। ২৮ জুলাই,২০১৭ তারিখে কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন প্রায় পাঁচ হাজার শিক্ষক। স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের নিয়ে গঠিত হয় নতুন গঠিত সংগঠিত সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। অল্প সময়ের মধ্যেই বাবেশিকফো সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে একটি আস্থার সংগঠনে পরিণত হয়। জাতীয়করণের একদফা দাবীতে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষকের উপস্থিতিতে একটি বিশাল সমাবেশ করে। জাতীয়করণ যে শিক্ষকদের একটি অধিকার এই বিষয়টি শিক্ষকদের মাঝে প্রতিষ্ঠা করতে সমর্থ হন বাবেশিকফো।
২০১৮ সালের জানুয়ারিতে ৬ দলীয় জোট গঠন করে একটানা ২০ দিন আন্দোলন করে আদায় করে নেন ৫% বার্ষিক ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা।
অতিরিক্ত ৪%কর্তনের বিপরীতে অতিরিক্ত সুবিধা আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) মহামান্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয় এবং মহামান্য হাইকোর্ট শিক্ষকদের পক্ষে রায় প্রদান করেন। রায়ে বলা হয় অতিরিক্ত ৪% এর জন্য অতিরিক্ত সুবিধা দিতে হবে। দুর্ভাগ্য জনকভাবে রায়টি এখনো কার্যকর হয়নি। আশা করা যাচ্ছে অতিদ্রুত রায়টি বাস্তবায়িত হবে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর এই যাত্রায় যে সমস্ত নেতা -কর্মী তাদের মূল‌্যবান সময়, শ্রম, অর্থ এবং পরামর্শ দিয়ে ফোরামের পথ চলাকে সচল রেখেছেন তাদের প্রতি উপস্থিত নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Fb img 1750177441345

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম  এর চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ার ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মুদাচ্ছির আলমকে আহ্বায়ক এবং ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা পি এম গালর্স পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবু রায়হানকে সদস্য সচিব নির্বাচন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ এনামুল হক, হারুন অর রশিদ, কাজী আনোয়ার হোসেন, মোঃ অলি আজাদ, মো. আনোয়ার হোসেন, মতিউর রহমান আকন্দ, মোজাম্মেল হক, জি এম শাওন, মতিউর রহমান দুলাল, মো. রেহান উদ্দীন, এনামুল ইসলাম মাসুদ, মোহাম্মদ গোলাম সাদেক, মো. আব্দুল কাদির সুমন, মো. আব্দুল মতিন, মো. কামরুল হাসান, নাজমুল হুদা, প্রদীপ কুমার সাহা, খায়রুল আলম, প্রদীপ কুমার রায়, কনক কুমার সাহা, মো. ইকবাল হোসেন, এ এস এম সুবিনয়, নির্মল কুমার রায় প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং আহ্বায়ক কমিটি গঠন।

  1. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক সংগঠন। সংগঠন টির উত্তর উত্তর সাফল্য কামনা করি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং আহ্বায়ক কমিটি গঠন।

আপডেট সময় : ০৪:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫