শিরোনাম:
প্রথম বারের মতো বেসরকারি প্রাথমিক বৃত্তি- আয়োজনে নারায়ণগঞ্জ জেলা পরিষদ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ এই প্রথম বৃহত্তর পরিসরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব অধ্যাপক মামুন মাহমুদ এর উদ্যোগে বেসরকারি বিদ্যালয় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষা গত ২০/১১/২৬ শুক্রবার সকাল ও বিকাল ২টি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শনিবার সকাল ও বিকাল ২টি সহ মোট চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা মোট সাতটি কেন্দ্রে দুই শতাধিক স্কুলের ১৬৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে রূপগঞ্জ উপজেলায় ৫৮টি স্কুলের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী গোলাকান্দাইল মজিবর রহমান ভূঁইয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করে। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।










