শিরোনাম:
নাসিরনগরে বিস্ফোরক মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার
মোঃ আছমত আলী,
- আপডেট সময় : ০৪:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে
নাসিরনগরে বিস্ফোরক মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রলব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক মামলায় পূর্বভাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ১০ জুন বুধবার নিজ বাড়ি থেকে নাসিরনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান মো. আক্তার মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ঐ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আক্তার মিয়াকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।













