ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আমি রুপগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো,আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না. -দিপু ভুইয়া..সংসদ সদস্য,নাঃগঞ্জ-১ বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারিতে আজ সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উদ্বোধন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেন – মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ব্রাহ্মণ বাড়িয়ায় কৃষি  প্রণোদনা পেল ২৪৫০ জন কৃষক গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে একই বৈদ্যুতিক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি নাসিরনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এম পি কে সংবর্ধনা  নাসিরনগরে অবৈধ মাটি কাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা, ৫ ট্রাক্টর জব্দ 

আমি রুপগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো,আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না. -দিপু ভুইয়া..সংসদ সদস্য,নাঃগঞ্জ-১

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন ডেমরা–কামসাইর সড়কের কেওঢালা–কায়েতপাড়া নদীরঘাট অংশে ২৯০ মিটার চেইনেজে বালু নদীর উপর ৬২৫.৩৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উক্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য, ২০৪, নারায়ণগঞ্জ-১, (রূপগঞ্জ)। এ সময় উপস্থিত ছিলেন জনাব
মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ,নারায়ণগঞ্জ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জনাব আখতার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য মহোদয় বলেন— রূপগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই প্রায় একশত কোটি টাকার এই গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পাওয়া রূপগঞ্জবাসীর জন্য একটি বড় অর্জন এবং তাঁর জন্যও গর্বের বিষয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম
তাঁর বক্তব্যে বলেন— এই সেতুটি বাস্তবায়িত হলে রূপগঞ্জ উপজেলার কেওঢালা, কায়েতপাড়া এবং আশেপাশের এলাকার জনগণের যাতায়াত ব্যবস্থা হবে আরও সহজ, নিরাপদ ও দ্রুততর। একই সঙ্গে এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য এবং সার্বিক উন্নয়নে এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পটির সঠিক ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রূপগঞ্জ উপজেলার যোগাযোগ অবকাঠামো উন্নয়নে একটি মাইলফলক স্থাপিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি রুপগঞ্জবাসীর জন্য কাজ করে যাবো,আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না. -দিপু ভুইয়া..সংসদ সদস্য,নাঃগঞ্জ-১

আপডেট সময় : ০৩:০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬