রূপগঞ্জে একই বৈদ্যুতিক দূর্ঘটনায় তিন জনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৪৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
▪️একই বৈদ্যুতিক দুর্ঘটনায় পিতা-পুত্র সহ তিন জনের মৃত্যু▪️
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গোলাকান্দাইল (দ:) পাড়া নিবাসী মহসিন ডাক্তারের বাবা জনাব আরফান মোল্লা ১৪/০৩/২৬ খ্রি. এবং মহসিনের বড় ভাই লিওন একই বৈদ্যুতিক দুর্ঘনায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে চিকিৎসাধীন অবস্হায় ১৫/০৩/২৬ খ্রি. মৃত্যুবরণ করেন।
এ সময় দুর্ঘটনাস্হলে উপস্থিত বৈদ্যুতিক মিস্ত্রিও বিদ্যুৎপৃষ্ঠ হন পরবর্তীতে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৪/০৩/২৬ খ্রি. তিনিও মৃত্যুবরণ করেন।
তাঁর বাবা আরফান মোল্লা দুর্ঘটনাস্হলেই মৃত্যুবরণ করেন। মহসিন ডাক্তারের বড় ভাই লিওন তাঁর বাবাকে বাঁচাতে এগিয়ে এলে সেও বিদ্যুৎপৃষ্ঠ হয়।
লিওনকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হলে-
সেখানে লিওনও মৃত্যুবরণ করে।
এখানে উল্লেখ্য যে, জনাব আরফান মোল্লাকে যেমন দেখেছি- তিনি বেশ হাসিখুশি এবং সহজ সরল মানুষ ছিলেন।
মহসিন এবং লিওন তারা দুই ভাই ই আমার ছাত্র হওয়ার সুবাদে তাদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি।
লিওন তার বাবার মতই সহজ সরল ছিল।
ভালো মানুষ ছিল।
আল্লাহ্ যেন এ মরহুমদের ভুল ভ্রান্তি ক্ষমা করে তাঁদেরকে বেহেশতীদের অন্তর্ভুক্ত করেন-
সে দোয়া ই করি।
পরিবার পরিজনের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ্ তাঁদেরকেও যেন এ শোক সহ্য করার শক্তি দেন। আমিন।












