শিরোনাম:
চট্টগ্রামের রাউজানে গুলিতে যুবদলের এক কর্মী নিহত:
এম. ইউছুফ
- আপডেট সময় : ০৬:২১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৫৫৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাউজানে গুলিতে যুবদলের এক কর্মী নিহত:
চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে স্থানীয় রশিদুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর ওরফে আলম (৫৫)। তিনি পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে বলে জানা যায়।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আমরা এখনো মাঠে আছি।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হয়েছেন। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।











