ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে তাহিরপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক।

আবু জাহান তালুকদার
  • আপডেট সময় : ০১:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৮২৮ বার পড়া হয়েছে

Oplus_0

আবু জাহান তালুকদার, তাহিরপুর (সুনামগঞ্জ):

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে তাহিরপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক।

অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৬ জনকে আটক করেছে বিজিবির টহল দল। শনিবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী লামাঘাটা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক।
আটকরা হলেন, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রাঙ্গামাটি গ্রামের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার (৭৪), একই উপজেলার মধ্যনগর গ্রামের গোবিন্দ সরকারের ছেলে রিপন সরকার (৪৫), ফারুকনগর গ্রামের মতি সরকারের ছেলে অপু সরকার (১৭), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দইরাকোপা গ্রামের বিনোদ সরকারের ছেলে বিধান সরকার (৫০), একই উপজেলার ডরিয়াকোনা গ্রামের বিধান সরকারের স্ত্রী রিক্তা সরকার (৪৫) ও মোহনগঞ্জ উপজেলার বরহাতানি গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার (১৫)।
জানা যায়, আটককৃতরা কাজের উদ্দেশ্যে প্রায় ৪-৫ মাস আগে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কুচবিহার নামক স্থানে অবস্থান করছিল। সেখানে তাঁরা তাঁদের কাজ অনুযায়ী প্রাপ্য মজুরি না পাওয়ায় এবং ভারতে ভীতিকর পরিস্থিতির কারণে বাংলাদেশে ফিরে আসার সময় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯৪/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লামাঘাটা এলাকা থেকে তাঁদের আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৬ জনকে তাহিরপুর থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে তাহিরপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক।

আপডেট সময় : ০১:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫