ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। 

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৫:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৯৩৯ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। 

বেনোনিতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১০৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ বছরে চারটি দ্বিপাক্ষিক যুব ওয়ানডে সিরিজ খেলে চারটিতেই জিতল বাংলাদেশের যুবারা।

দুই দিন আগে প্রথম যুব ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ১৩০ রানে। আজ ব্যবধানটা একটু কমেছে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতেছে ১০৪ রানে।

উইলোমুর পার্কে প্রথমে ব্যাট করে বাংলাদেশের দলটি করে ৬ উইকেটে ২৬৫ রান। অধিনায়ক আজিজুল হাকিম ৯০ বলে করেছেন সর্বোচ্চ ৬৭ রান। এ ছাড়া ফিফটি পেয়েছেন ওপেনার জাওয়াদ আবরার ও চারে নামা রিজান হাসান। জাওয়াদ ৫৩ বলে ৫৭ রান করার পথে মেরেছেন ৬টি ছক্কা। প্রথম ম্যাচেও ফিফটি পেয়েছিলেন জাওয়াদ ও রিজান।

এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা ১৪ রানেই তুলে নেন স্বাগতিকদের ৩ উইকেট। এই চাপ আর সামলাতে পারেনি প্রোটিয়া যুবারা। ৩০.২ ওভারেই অলআউট হয়ে যায় ১৬১ রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন জ্যাসন রোলেস। বাংলাদেশের যুবাদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ, আজিজুল হাকিম ও স্বাধীন ইসলাম। সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। 

আপডেট সময় : ০৫:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫