ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সংবিধানে বহুল আলোচিত গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলো। আবুল কাসেম ফজলুল হক: বিরল মানবিকতা ও বুদ্ধিবৃত্তিক সততার প্রতীক নাসিরনগরে এম এ হান্নান সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াতে শুরু করে- সাংবাদিক সম্মেলনে বলেন ইউএনও রূপগঞ্জ ১৫ বছর পর পর এনআইডি নবায়ন করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে আধুনিক, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান- সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা , রূপগঞ্জ মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা: শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার।

বাদাঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটক–লাইকির ভিডিও ধারণ বন্ধ করতে বিজ্ঞপ্তি

আবু জাহান তালুকদার, তাহিরপুর: 
  • আপডেট সময় : ০৪:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২৪১ বার পড়া হয়েছে

Oplus_131072

বাদাঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটক–লাইকির ভিডিও ধারণ বন্ধ করতে বিজ্ঞপ্তি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও ধারণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজে চলাকালীন ও পাঠদানের সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে মুঠোফোন, ক্যামেরা কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া শিক্ষার্থীদের টিকটক বা লাইকিতে কলেজ ক্যাম্পাসের সচিত্র ধারনকৃত ভিডিওতে দেখা গেলে বা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে, কলেজ চলাকালীন সময়ে ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের করা কিছু টিকটক ও ফেসবুক রিলস ভিডিও নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়। সাম্প্রতিক কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড নিয়ে ফের বিরূপ মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের।
বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জুনাব আলী বলেন, বিষয়গুলো নিয়ে অভিভাবকমহলেরও নানা অভিযোগ ছিল। ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর এসব কর্মকাণ্ড বিব্রতকর ছিল। কিছুতেই থামানো যাচ্ছিল না। এখন নোটিশ জারি করেছি। এ আদেশ কেউ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

বাদাঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটক–লাইকির ভিডিও ধারণ বন্ধ করতে বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৪:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫