ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি পাঁচটি বিষয়কে জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন। নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যান সমিতির গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খেলাধুলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী আমিনুল হকের দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় এমপি হান্নানকে সংবর্ধনা রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতায় ক্যাম্পেইন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।

নাসিরনগরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন।

মোঃ আছমত আলী,
  • আপডেট সময় : ০৩:১৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ৪৯৩ বার পড়া হয়েছে
নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।

নাসিরনগরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন।

সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার সঙ্গে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখা।
মঙ্গলবার সকাল ১১ টায় নাসিরনগর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র এসোসিয়েশন এর সভাপতি শফিকুল ইসলাম ইউনুস।
লিখিত বক্তব্যে জানানো হয়, ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। কিন্তু কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে, যা অসাম্য সৃষ্টি করেছে। ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা সফলতা অর্জন করেছে। বৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক মর্যাদা ও শিক্ষায় অগ্রগতির প্রেরণা।
বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পারলে শিক্ষার্থী ও পরিবারে মানসিক চাপ সৃষ্টি হয়, যার দায়ভার সরকারকেই নিতে হবে। প্রাথমিক শিক্ষা শুধু সাক্ষরতার পরিচায়ক নয়, এটি ভবিষ্যতের মজবুত ভিত্তি গড়ে দেয়। যদি সেই ভিত্তিতে বৈষম্য থাকে, তবে কিভাবে সমতার সমাজ গঠন সম্ভব?
সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের সাথে তারা দ্বিমত করে জানান, আগামী ২০ আগস্টের মধ্যে তাদের দাবিসমূহ যদি বাস্তবায়িত না হয় তাহলে প্রাথমিক শিক্ষা অফিস, বিভাগীয় কার্যালয় ঘেরাও,  মার্চ ফর ঢাকা সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল কুদ্দুস, যুগ্ম-আহবায়ক নান্টু দেব, যুগ্ম আহবায়ক রিয়াজুর রাশিদ রুবেল, সদস্য শাহ আলম ভুঁইয়া,  মোহাম্মদ আলী, শাহীন আক্তার খাঁনম,  নজরুল ইসলাম খান, হাবিবুর রহমান,  শাহানারা বেগম সহ বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

নাসিরনগরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন।

আপডেট সময় : ০৩:১৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫