ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘশ্বাস: ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস

কোরবানির ঈদ, রান্নার সরঞ্জাম প্রস্তুত আছে তো:

এম. ইউছুফ
  • আপডেট সময় : ০৬:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১৫৯১ বার পড়া হয়েছে
এম. ইউছুফ,  কলামিস্ট ও মানবাধিকার কর্মী :
ঈদ মানেই আনন্দ। ঈদের আনন্দ উদযাপনে নতুন পোশাক পরা হয়। এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন হয়।
কোরবানির ঈদে ধকলটা আরো বেশি। তাই আগে থেকে রান্নাঘরের প্রস্তুতি ও গুছিয়ে নেওয়ার কিছু কৌশল জেনে নিন। ঈদের জন্য হাঁড়িপাতিল, ছুরি, চাকু, বঁটি, মসলা তৈরির যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে আগে থেকেই প্রস্তুত রাখুন আপনার রান্নাঘর।
রান্নাঘরকে প্রথমেই পরিষ্কার করে নিন। অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দিন। ঈদে রান্নার সব উপকরণ ও জিনিসপত্র হাতের নাগালে রাখুন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আরও ব্যস্ত সময় কাটান। নানা স্বাদের নানা পদ তৈরির সরঞ্জাম গোছাতে গিয়ে দেখা যায় শেষ মুহূর্তে কিছু হয়তো ছুটে যাচ্ছে। তাই শেষ মুহূর্তে রান্নাঘরের প্রস্তুতি সেরে নিন।
রান্নার জন্য পূর্ব-প্রস্তুতি আগেই সেরে নিন। মাংস ম্যারিনেট করা, বিশেষ মসলা তৈরি করার কাজগুলো আগেই করে রাখুন।
অতিথি আপ্যায়নে ঈদের দিন যেসব প্লেট, গ্লাস লাগবে, সেগুলো আগেই বের করে ধুয়ে পরিষ্কার করে নিন। কোরবানির ঈদে মাংসের নানা পদ রান্না হয় বলে অন্য সময়ের তুলনায় মসলা লাগে বেশি। তাই ঈদের আগেই আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা, গরম মসলা, গোলমরিচ, জায়ফল, শাহি জিরা, জয়ত্রি, পোস্তদানা, সয়াসস, তেল, টক দই, ইস্ট
ও প্রয়োজনীয় জিনিস কিনে রাখা উচিত। ঈদের বিশেষ রান্নায় বিশেষ মশলার বিরিয়ানির মসলা, কালাভুনা মসলা, চটপটির মসলা, ফুচকার মসলা ইত্যাদি।
গুঁড়া মসলাগুলো আলাদা কৌটায় আর আদা, রসুন, পেঁয়াজ বেটে রাখলে সুবিধা পাবেন। মসলা বাটা বা গুঁড়া করার জন্য ব্লেন্ডারকেও প্রস্তুত করে রাখুন। রান্নার সময় সহজেই যা ব্যবহার করতে পারবেন।
বাজারে এখন আলাদা প্যাকেটজাত মসলা পাওয়া যায়, চাইলে একটু বেশি করে সংগ্রহ করে নিতে পারেন। এসব মশলার তালিকা করে বাজার থেকে আগেই কিনে রাখুন।এছাড়াও ঈদের রান্নায় বিভিন্ন রকম বাদাম ও কিসমিসের ব্যবহারও হয়। যা কিনতে অনেকেই ভুলে যান। এসব তালিকা করে আগেই কিনে রাখুন।
কোরবানি ঈদে ঘরের যে জিনিসটি সবচেয়ে বেশি ব্যবহার হবে তা হলো ফ্রিজ। ঈদের আগের দিনই ফ্রিজটি পরিষ্কার করে রাখুন। পাশাপাশি মাংস সংরক্ষণের জন্য ফ্রিজে যথেষ্ট জায়গা রাখুন।
এ ছাড়া ছুরি, বঁটি, দা, কাঁচি, চপার বোর্ড, হাঁড়িপাতিল ইত্যাদি প্রয়োজনীয় তৈজস গুছিয়ে রাখুন। মাংস-চর্বি ইত্যাদি পরিষ্কারের জন্যও প্রস্তুতি থাকতে হবে। ময়লা ফেলার জন্য ঢাকনাওয়ালা ডাস্টবিন তৈরি রাখুন ঘরে। ওভেন, রাইসকুকার, ব্লেন্ডার ও ফুড প্রসেসরও ঠিক করে রাখা উচিত।
কোরবানিকরা মাংসগুলো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও গরীবদের দেওয়ার পর বাকীগুলো কেটে, ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করুন। যেসব সবজি কেটে সিদ্ধ করে সংরক্ষণ করা যায়, তা আগেই ঠিক করে রাখুন। এতে রান্নার সময় অনেকটাই বেঁচে যাবে। সচেতন হোন বাড়ির আশপাশ যেন দুর্গন্ধ না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। পরিষ্কার রাখুন ও পরিষ্কার থাকুন। এ কামনাই রইল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

কোরবানির ঈদ, রান্নার সরঞ্জাম প্রস্তুত আছে তো:

আপডেট সময় : ০৬:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫