ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল সকাল ১০টা চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ঘুমহীন রাত: স্বদেশচেতনা, উদ্বেগ-উৎকণ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নাসিরনগরে কৃষি কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক বিশ্বমানের শিক্ষা নিশ্চিতকরণে অনার্স কোর্সে উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক নিয়োগ একান্ত জরুরি।  সাংসদ এম এ হান্নান-কে এক গণসংবর্ধনা প্রদান মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে স্বচ্ছ প্রক্রিয়ায়  ‘প্রতিষ্ঠান প্রধান  নিয়োগ’ একান্তই জরুরি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অন্তত চারজন খেলোয়াড়ের কাছে অধিক গুরুত্বপূর্ণ। খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসায়  যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত । মাননীয় প্রধানমন্ত্রী! খন্ড খন্ডভাবে নয়; একযোগে  ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ চাই  আ’মলের তাৎপর্য (৪)

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ।

রাঙামাটি সংবাদাতা,
  • আপডেট সময় : ১০:২৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৮৮৭ বার পড়া হয়েছে

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ।

খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার কুমার সুমিত রায় জিমনেসিয়াম এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়। জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।

মিছিলটি শহরের কে কে রায় সড়ক, রাজবাড়ি, শিল্পকলা একাডেমি, কালিন্দীপুর, বিজন সরণি  ও নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় জিমনেসিয়াম এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, ‘পাহাড়ের নারীরা ঘরেও নিরাপদ নয়। এই ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সমাবেশে তাঁরা বলেন, ‘আমরা মনে করি নিজেদের বাড়িঘর সবচেয়ে নিরাপদ। কিন্তু এখন দেখা যাচ্ছে পাহাড়ি নারীদের জন্য নিজেদের বাড়িঘরও নিরাপদ নয়। পার্বত্য চট্টগ্রামে বিচারহীনতা সংস্কৃতির কারণে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার চারজন ধর্ষককে গ্রেপ্তারের পর থেকে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। সেই ছবিতে তাঁদের হাসি দেখে মনে হয় কোনো অপরাধ কিংবা অনুশোচনা লক্ষ করা যায়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ।

আপডেট সময় : ১০:২৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫