ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শিক্ষাক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি পাঁচটি বিষয়কে জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন। নাসিরনগরে ১৪২ পুজা মন্ডপের প্রতিনিধিদের সাথে সভা রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যান সমিতির গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটি গঠন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত খেলাধুলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী আমিনুল হকের দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসায় এমপি হান্নানকে সংবর্ধনা রূপগঞ্জকে এডুকেশন্যাল হাব তৈরি করা হবে – এমপি দিুপ ভূঁইয়া রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতায় ক্যাম্পেইন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।

এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছে প্রাণ-আরএফএল।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১১৪৭ বার পড়া হয়েছে

এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছে প্রাণ-আরএফএল।

বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এর ছয় উদ্যোগ। এর মধ্যে রয়েছে  মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি, মোস্ট সাসটেইনেবল অ্যাগ্রিকালচার কোম্পানি এবং মোস্ট সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানিসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার পায় প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগগুলো।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনেশিয়েটিভের আয়োজনে শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি সামিট ২০২৫-এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। প্রাণ-আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক (ডিজিটাল ট্রান্সফর্ম) খন্দকার তাসফিন আলম, হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া টি আহমেদ, আরএফএল ইলেকট্রনিকস এর হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী, গ্রুপের হেড অব ট্রাডিশনাল মিডিয়া সুজন খন্দকার এবং হেড অব ডিজিটাল মিডিয়া রাশেদ রায়হান এ সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে প্রাণ-আরএফএল গ্রুপ গত চার দশকেরও বেশি সময় ধরে সামাজিক, পরিবেশগত ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের বিনিয়োগ, উৎপাদনশীলতা, পরিবেশ, কর্মসংস্থান এবং উন্নয়নে ভূমিকা রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ পুরস্কার আমাদের আরও অনুপ্রেরণা যোগাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫ পেয়েছে প্রাণ-আরএফএল।

আপডেট সময় : ০৯:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫