ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে শিশুদের মেধা বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বিদেশ সফর বিশ্বমানের ও যুগোপযোগী করে শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে প্রান্তিক জনগোষ্ঠীর হাতে আর্থিক অনুদান প্রদান  তারাব পৌরসভার দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP) এর আওতায় রিক্সা-ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত SAILOR খেলবে নারায়ণগঞ্জ ইন্টারস্কুল ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। রূপগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলা হবে- মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মেসির জাদুকরী এক হ্যাটট্রিক আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩–০ গোলে। বিচারহীন সংস্কৃতির আরেক বলি- যুবদল নেতা মাসুদ চৌধুরী

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চবির এক শিক্ষার্থীর মৃত্যু দুই শিক্ষার্থী নিখোঁজ।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৮:৪৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চবির এক শিক্ষার্থীর মৃত্যু দুই শিক্ষার্থী নিখোঁজ।

আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুই শিক্ষার্থী।

মৃত্যু হওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে। সাদমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন তিনি। নিখোঁজ দুজন হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাঁরাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও একই হলের শিক্ষার্থী। দুজনের বাড়ি বগুড়া জেলায়।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদমান ও তাঁর সহপাঠীদের প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়েছে। পরীক্ষা শেষে গতকাল বিকেলে সাদমানসহ পাঁচজন কক্সবাজারে বেড়াতে যান। এর মধ্যে তিনজন আজ সকালে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভেসে যান। কিছুক্ষণ পর সাদমানের লাশ সৈকতে ভেসে এলেও অপর দুজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ দুজনের সন্ধানে ফায়ার সার্ভিসের তল্লাশি চলছে।  সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম চালাতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা বলেন, একজনের লাশ ভেসে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চবির এক শিক্ষার্থীর মৃত্যু দুই শিক্ষার্থী নিখোঁজ।

আপডেট সময় : ০৮:৪৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫