ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় চাই ঐক্যবদ্ধ প্রয়াস নাসিরনগরে বিজ্ঞান, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে হবে ল্যান্ড ফিল্ড, যেখানে ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রূপগঞ্জে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান- দীপু ভূইয়া, সংসদ সদস্য, নারায়নগঞ্জ ০১,(রূপগঞ্জ)। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সাথেও ওতপ্রোতভাবে জড়িত – সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন রূপগঞ্জ উপজেলা শিক্ষার মান উন্নয়নের তার ভূমিকা থাকবে আন্তরিক – মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মাননীয় সংসদ সদস্য এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা— আর কত অপেক্ষা? “তবু তোমাকেই ভালোবেসেছি”

রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড গড়লো ২০২৪-২৫ অর্থবছর।

মোঃ রেহান উদ্দীন
  • আপডেট সময় : ০৪:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৯৯০ বার পড়া হয়েছে

রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড গড়লো ২০২৪-২৫ অর্থবছর।

২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা ধরে) তিন লাখ ৭০ হাজার কোটি টাকার বেশি। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় আসেনি।

গত ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেশি এসেছে ৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার এবং সর্বশেষ জুনে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

২০২২-২৩ অর্থবছরে এসেছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। তবে রেমিট্যান্স বেড়েছিল ২০২০-২১ অর্থবছরে যা এতদিনে দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স। করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল।

গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্ম প্রকাশ করে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। তবে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশ গঠনের দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আর এর পরপরই বাড়তে থাকে রেমিট্যান্সের গতিপ্রবাহ। একের পর এক রেকর্ড গড়ে রেমিট্যান্স। প্রতি মাসেই প্রবাসী আয়ের ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে। আর এর মধ্যদিয়ে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড গড়লো ২০২৪-২৫ অর্থবছর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, করোনাকালীন ২০২০-২১ অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল। সেই রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৪-২৫ অর্থবছর। বর্তমানে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। এর কারণ রেমিট্যান্সের ডলারে দর বেড়েছে, খোলাবাজারের সঙ্গে ডলারের দরের ব্যবধান কমেছে। তাছাড়া হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্যও কমেছে। এসব কারণে বৈধ পথে রেমিট্যান্স আসা বাড়ছে।

এর আগে সর্বোচ্চ রেমিট্যান্সে এসেছিল ২০২০-২১ অর্থবছরে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস চলাকালীন সময়ে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
superadmin
ট্যাগস :

রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড গড়লো ২০২৪-২৫ অর্থবছর।

আপডেট সময় : ০৪:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫